ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীতে তিন বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৩,  3:16 AM

news image

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রোববার (৫ নভেম্বর) থেকে, তার আগে শনিবার সন্ধ্যার দিকে রাজধানীতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও সায়েদাবাদ এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটির সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর পাঁচ মিনিট পরই নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক নামে আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, কাছাকাছি সময়ে সায়েদাবাদ এলাকায় আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সিদ্দিক বাজার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টানা তিন দিনের অবরোধ শেষে নতুন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিল এবং রোববার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম