ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৪,  9:06 PM

news image

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত কনস্টেবলের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরাই গ্রামে। স্ত্রী বিথী আক্তারকে নিয়ে খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় থাকতেন রায়হান। তার বাবা আবদুস সোবাহানও পুলিশে কর্মরত ছিলেন। ২০১৬ সালে রায়হান পুলিশে যোগ দিয়েছিলেন। খিলক্ষেত থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, রায়হান কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি ট্রাক তাকে চাপা দেয়। উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য রায়হানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে গেছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম