ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৪,  5:00 PM

news image

রাজধানীর সাত রাস্তা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতার তিনজন হলেন-মো. সিরাজ তালুকদার, মো. জাহাঙ্গীর ও শামীম হাসান। পুলিশ জানায়, ভিকটিমের ছেলেকে উচ্চ শিক্ষার জন্য জাপানে পাঠানোর কথা বলে গ্রেফতার আসামি সিরাজ তালুকদার প্রথমে ১৬ লাখ পরে আরও ১০ লাখ টাকা নেন। এক পর্যায়ে তার কাছে সেই টাকা ফেরত চাইতে গেলে উল্টো তিনি ৯২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তা দিতে অস্বীকার করলে বাড়ি লিখে দিতে বলেন। বৃহস্পতিবার গ্রেফতার তিনজনসহ অজ্ঞাত আরও কয়েকজন ভিকটিমের স্বামীকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টাকালে সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় সাত রাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ ঘটনায় তেজগাঁও থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম