ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুন লেগে একই পরিবারের ৫ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০২৩,  4:53 PM

news image

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বসতঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে পারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহাজন পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতরা হলেন— কাঙাল বসাক (৭০), ললিতা বসাক (৬০), লাকী বসাক (৩২), সৌরভ বসাক (১২) ও স্বরস্বতী বসাক (৪)। এ ঘটনায় আহত ব্যক্তির নাম খোকন বসাক (৪২)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা আরটিভি নিউজকে বলেন, রাত ২টার দিকে বসত ঘরটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্য হয়। তারা সবাই ঘুমাচ্ছিলেন। তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. ইলিয়াস জানান, রাতে হঠাৎ আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় আগুনে পোড়া ছয়জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচ জন মৃত। অন্য একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম