ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাঙামাটিতে নির্মানাধীন ব্রীজ ধসে নিহত ১, আহত ২০

#

নিজস্ব প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২২,  9:49 PM

news image

রাঙামাটি পার্বত্য জেলায় সদর উপজেলার মগবান ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়াদম এলাকায় বৃহস্পতিবার ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে রাঙামাটি-কাপ্তাই সড়ক এর একটি নির্মানাধীন ব্রীজে ঢালায়ের সময় ধসে পড়ে ১ জন নিহত  এবং ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ৪-৫ জন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রিরতন চাকমা। নিহত শ্রমিকের নাম মো. রফিক, বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার হরিদাকান্দা গ্রামে প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকালের দিকে রাঙামাটি-কাপ্তাই সড়কের বড়াদমে একটি ব্রীজে একদল শ্রমিক ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ ব্রীজটি ধসে পড়ে ২০-২৫ জন শ্রমিক আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন শ্রমিক মারা যান। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্রমিক মো. মোহরমসহ আরো অনেকে অভিযোগ করে বলেন, ব্রীজে ঢালায়ের পর ওজনে সেনডরিং দুর্বল হওয়ার কারণে ভেঙে পড়ে গেছে। ৫শত টাকার জায়গায় ১ হাজার টাকা লাভ করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, মনে করেন শ্রমিকদের জীবনের কোন মূল্য নেই উনাদের। ঠিকাদার আর প্রকৌশলীর গাফিলতির ফলে এ অবস্থা হয়েছে। এতবড় ব্রীজে তারা যদি ভালোভাবে দেখে ঢালায় দেয়, তাহলে কখনোই এ দুর্ঘটনা হতো না। রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্বত্যরত চিকিৎসক ডা. ত্রিরতন চাকমা বলেন, নির্মানাধীন ব্রীজ ধসে পড়ে আহত ১৬ জন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে গুরুতর আহত ৪-৫ জন। এছাড়া ১ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম