ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

রাঙামাটিতে এনডিএফ বিডির দুদিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৪,  4:39 PM

news image

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) উদ্যোগে রাঙামাটিতে দুই দিনব্যাপী ১১তম জাতীয় লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকালে রাঙামাটির বার্গি লেক রিসোর্টে ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এনডিএফ-বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েবের সভাপতিত্বে ও ক্যাম্প ডিরেক্টর এম আলমগীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনডিএফের উপদেষ্টা ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী, পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক মো. আনিসুর রহমান, এনডিএফ বিডি চট্টগ্রাম জোনের সংগঠক তুষার ধর প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বিতর্ক মানুষকে পরিপূর্ণ ও যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলে। বিতর্কের মাধ্যমেই একজন মানুষ যুক্তিবাদী হয়ে গড়ে উঠতে পারে। দেশের মেধাবী শিক্ষার্থীরাই বিতর্কে অংশ নেয় এবং পেশাগত জীবনে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হয়, সেখান থেকে এই বিতর্কই তাকে সমাধানের পথ দেখায়। প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে সর্বক্ষেত্রে নিজেকে উপস্থাপনের জন্য যুক্তিবাদী মানুষ হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, একজন বিতার্কিক কখনও বেকার থাকে না। সে তার যুক্তিবাদী মনন ও মেধার মাধ্যমে সফলতার শিখড়ে পৌঁছে যায়। যুক্তিই একজন বিতার্কিকের সৌন্দর্য। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলার নির্বাচিত ১০০ বিতার্কিক এই ট্রেনিং ক্যাম্পে অংশ নিচ্ছে। আর এই ক্যাম্পের মাধ্যমে লিডারশিপ তৈরির পাশাপাশি এনডিএফের বাৎসরিক পরিকল্পনা গ্রহণ করা হবে। ক্যাম্পের সার্বিক মূল্যায়নের মাধ্যমে বৃহস্পতিবার দু’দিনব্যাপী এই ট্রেনিং ক্যাম্প শেষ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম