ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

রমেক হাসপাতাল থেকে দালাল চক্রের ৭ সদস্য গ্রেফতার

#

১৫ ডিসেম্বর, ২০২৪,  7:17 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বিভিন্ন প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দালালের প্রতারণার ফাঁদে রংপুরে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজন। এসব দালাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডের ভিতর থেকে শুরু করে যত্রতত্র ওৎ পেতে থাকে। রোগীদের ভালো চিকিৎসার কথা বলে সরকারি মেডিক্যাল থেকে বাহিরের প্রাইভেট ক্লিনিক এবং বেসরকারি হাসপাতাল গুলোতে নিয়ে যায়। দালাল চক্রের খপ্পরে পড়ে রোগী ও তার স্বজনদের প্রতিনিয়ত বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। এমনই অভিযোগের প্রেক্ষিতে শনিবার ১৪ ডিসেম্বর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতাল ও আশপাশের এলাকায় মেট্রোপলিটন ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় সাতজন দালালকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ঝালাবাড়ি গ্রামের  বর্তমান ঠিকানা মহানগর কোতয়ালী থানাধীন শিমুলবাগ, (ধাপ স্টাফ কোয়াটার স্কুলের বিপরীতে) আব্দুল জলিলের ছেলে আরাফাত হোসেন, রংপুর মহানগর হাজীরহাট থানার অন্তর্ভুক্ত অভিরাম মনোহার গ্রামের মিজানুর রহমানের ছেলে আয়নাল হক, রংপুর জেলার তারাগঞ্জ থানার অন্তর্ভুক্ত সৈয়দপুর শিল্পপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে সবুজ মিয়া, রংপুর মহানগর কোতয়ালী থানাধীন সরদারপাড়া গ্রামের নবী উল্লাহ এর ছেলে ফুল মিয়া,গংগাচড়া থানার অন্তর্ভুক্ত সয়রাবাড়ী গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে আঃ হাই,  মহানগর হাজীরহাট থানার অন্তর্ভুক্ত উত্তম মুন্সিপাড়া গ্রামের মৃত-ছফেত গাড়ীয়ালের ছেলে আঃ রাজ্জাক ও একই থানাধীন উত্তম বড়াইপাড়া গ্রামের মৃত সফজল হোসেন এর ছেলে সাদিকুর রহমান।  ডিবি পুলিশ জানান, ধৃত দালাল চক্রের সদস্যরা রোগীর স্বজনদের মিথ্যা কথা বলে। রংপুর মেডিক্যালে ভালো ডাক্তার নেই, পরিবেশ নোংরা, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি নষ্টসহ বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে বাহিরে অল্প টাকায় ভালো চিকিৎসা করিয়ে দিবে, এমন প্রলোভন দিয়ে রোগীর স্বজনদের সাথে প্রতারণা করে আসছিলো তারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম