ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রককে থাপ্পড় মেরে ১০ বছরের জন্য অস্কারে নিষিদ্ধ স্মিথ

#

বিনোদন ডেস্ক

০৯ এপ্রিল, ২০২২,  4:23 PM

news image

অস্কোরের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে থাপ্পড় মারার ঘটনায় অভিনেতা উইল স্মিথকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে অস্কার কর্তৃপক্ষ। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এ তথ্য জানিয়েছে। এছাড়া আগামী ১০ বছরে হলিউডের শীর্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠানের আয়োজিত অন্যান্য অনুষ্ঠানগুলোতেও যেতে পারবেন না স্মিথ। তবে গত মাসে পাওয়া সেরা অভিনেতার অস্কার পুরস্কারটি বাতিল করা হয়নি তার। সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড রুবিন এবং সিইও ডন হাডসন এক চিঠিতে বলেন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ৮ এপ্রিল ২০২২ থেকে ১০ বছরের জন্য উইল স্মিথকে ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালি একাডেমির কোনো ইভেন্ট বা প্রোগ্রামে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। এর আগে, অস্কারের ৯৪তম আসরে স্মিথের স্ত্রী জেডা পিংকেটকে নিয়ে কৌতুক করছিলেন কমেডিয়ান ক্রিস রক। এতেই বিরক্ত হয়ে একপর্যায়ে মঞ্চে উঠে আসেন উইল স্মিথ। হলভর্তি দর্শককে অবাক করে দিয়ে রকের গালে সজোরে মারেন থাপ্পড়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম