ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

রংপুর নগরীতে ৪০০ গ্রাম হেরােইনসহ মােটরসাইকেল জব্দ গ্রেফতার-২

#

আবুল হোসেন বাবলু

০৩ এপ্রিল, ২০২২,  6:48 PM

news image

র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর, রংপুর কর্তৃক রংপুর মহানগরীর কােতয়ালী থানা এলাকা থেকে ৪০০ গ্রাম হেরােইন উদ্ধার সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ ১টি মােটরসাইকেল জব্দ। গতকাল (২ এপ্রিল) র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কােতয়ালী থানাধীন শাপলা চত্ত্বরে  চেকপােষ্ট স্থাপন করে। সন্দেহভাজন ১টি মােটরসাইকেল তল্লাশী করে মােটর সাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৪০০ গ্রাম হেরােইন উদ্ধার করে। সেই সাথে গ্রেফতার করে রাজশাহী জেলার বাসিন্দা মােঃ  আনােয়ার হােসেন (৪৮),

চাপাইনবাবগঞ্জ জেলার মােঃ সাদিউর হক (৪৫) নামে ২জন মাদক ব্যবসায়ীকে। জব্দ করা হয়  মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি  মােটরসাইকেল।  র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গােপন অনুসন্ধান চলছে।ধৃত আসামীদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কােতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম