ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

রংপুরে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২২,  4:47 PM

news image

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের সংঘর্ষে নয়জন নিহতের ঘটনায় দেলোয়ার হোসেন নামে এক বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলা সদরের রঘুনন্দন গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ৪ সেপ্টেম্বর দুর্ঘটনার পর থেকে দেলোয়ার আত্মগোপনে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিক বৃষ্টির মধ্যে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম