ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রংপুরে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২২,  9:03 PM

news image

রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকা থেকে ইয়াসমিন আক্তার কবিতা নামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রীর বাবা ইউসুফ আলীকে থানায় নিয়ে গেছে পুলিশ। রবিবার সকালে বীরবদ্র এলাকা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কবিতা রংপুর নগরীর মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। 

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, কবিতা এক যুবকের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে শনিবার রাতে বাবা কবিতাকে মারপিট করে। সকালে কবিতার মা ঘরে ভিতর ঝুলন্ত অবস্থায় লাশ দেথতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মাহিগঞ্জ থানার ওসি মাহবুবার রহমান জানান, এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত ছাড়া বলা যাবে না। লাশ ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। মেয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম