ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

রংপুরে যাত্রীবাহী বাসে র‌্যাবের তল্লাশি গাঁজাসহ গ্রেফতার-২

#

০৯ আগস্ট, ২০২৫,  11:13 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার ০৯ আগস্ট রাত আনুমানিক পৌনে দুইটার দিকে র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন ৩০নং ওয়ার্ডস্থ সাতমাথা এলাকার মেসার্স এনএম এন্টারপ্রাইজের সামনে ঢাকা রংপুরগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। অভিযানকালে SHYAMOLI N.R. TRAVELS নামে একটি যাত্রীবাহী বাসের কেবিন থেকে ৫২ কেজি ৫০০ গ্রাম উদ্ধার করেছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি জব্দসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।  র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা কুড়িগ্রাম জেলার সদর থানাধীন হিঙ্গনরায় (বৈশ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হাকিম এর ছেলে মাসুম @ মাসুদ (২৪) এবং একই জেলার নাগেশ্বরী থানার অন্তর্ভুক্ত দেবীপুর (পন্ডিতপাড়া) গ্রামের মুকুল সাহা'র ছেলে শ্রী শুভ কুমার সাহা (৩৫)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম