ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

যৌতুকের বলি হলেন বিচারপতির ভাগ্নি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৩,  5:04 PM

news image

যৌতুকের জন্যে নির্যাতনের শিকার হয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বড় ভাই ডা. নুরুল আমিনের মেয়ে ফাতেমা নাসরিনের মৃত্যুবরণ করেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাত ১টার সময় রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাতেমা। গত ৮ মার্চ স্বামী মির্জা সাখাওয়াত হোসেন কর্তৃক নির্যাতনের শিকার হন তিনি। এতদিন নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ফাতেমা নাসরিন একজন গৃহিণী ছিলেন।

ইন্টারমিডিয়েট পড়ুয়া কন্যা সন্তান আছে তার। স্বামী মির্জা সাখাওয়াত হোসেন গণপূর্তের একজন নির্বাহী প্রকৌশলী। এর আগে যৌতুকের মামলা ছিল তার নামে। সংসার করবে বলে স্ত্রীকে বাসায় নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করেন স্বামী সাখাওয়াত হোসেন। গত ২৩ জানুয়ারি মা হারান ফাতেমা। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বড় ভাবি মমতাজ বেগম দীর্ঘদিন ধরে নিউরো ও হার্টের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তিও ছিলেন। বাবা ডা. মো. নুরুল আমিন তালুকদার অনেক আগেই মৃত্যুবরণ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম