ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

যে কারণে অভিনয় ছাড়লেন ইরানি অভিনেত্রী মান্দানা

#

বিনোদন ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৫,  4:58 PM

news image

ইরানি অভিনেত্রী ও মডেল মান্দানা কারিমি চর্চায় উঠে এসেছিলেন ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ এবং ‘থর’ এর মতো বলিউড ছবিতে অভিনয়ের সুবাদে। তার আগে বিগ বস ৯-এ অংশগ্রহণ করে লাইমলাইটে উঠে আসেন মান্দনা। বছর খানেক আগে কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’ শো-তে একের পর এক বোমা ফাটিয়েছেন। তবে শোবিজ জগত ছেড়েছুড়ে এখন অন্য পথ বেছে নিলেন তিনি।  ধর্মের টানে অভিনেত্রীদের অভিনয় ছাড়ার খবর হামেশাই শোনা যায়, তবে মন্দনা কিন্তু তেমন কোনও কারণে নয় বরং ইন্টেরিয়র ডিজাইনিংকে পেশা এবং শিক্ষকতায় মন দিতে অভিনয়ের সঙ্গে সম্পর্কের পাঠ চুকালেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।  হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে মান্দানা বলেন, ‘আমি এত অল্প বয়সে মডেল হয়েছি; নানা ব্যস্ততায় আর ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করতে পারিনি। আমার এক বন্ধু একটি ইম্পিরিয়াল ডিজাইনিং সংস্থার মালিক। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তারা কী করে, তা আমি দেখতে চাই কি না? যখন প্রতিষ্ঠানটি ঘুরে দেখলাম, আমি এটাকে উপভোগ করতে শুরু করলাম।’ তিনি বলেন, ‘অভিনয় এমন একটি কাজ ছিল যা আমি কখনোই পছন্দ করিনি, এই শিল্পও নয়। আমি সেখানে যে সময় কাটিয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত ছিলাম।’ ইন্টেরিয়র ডিজাইনে এক বছরের কোর্স শেষ করার পর করিমি মডেলিং ও অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন। অভিনয় ভুলে আপাতত ৯টা-৫টার কাজ বেছে নিয়েছেন মান্দানা। তার কথায়, ‘আমি এখন অফিসে আমার কাজ শেষ করি, তারপর বাড়িতে আসি …আমার জীবন অনেক বদলে গেছে। কিন্তু এই জীবন ভালোবাসি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম