ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

যেখানে সুখ, সেখানেই উষ্ঠা খাই আমি : মাহি

#

বিনোদন প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৩,  5:54 PM

news image

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কেনার পর থেকেই আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু পরে দলীয় মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাহি।  গতকাল রোববার (৩ ডিসেম্বর) সেটি বাতিল করেন রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক শামীম আহমেদ। স্বতন্ত্র প্রার্থী হওয়ার যোগ্যতা হিসেবে মাহির জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় ‘ভুয়া স্বাক্ষর’ পাওয়ার অভিযোগে মনোনয়নপত্র বাতিলের কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে মাহিয়া মাহি লেছেন, ‘যেখানে সুখ সেখানেই উষ্ঠা খাই আমি, দুঃখ কী আমি বুঝি না’। হঠাৎ কী কারণে এমন স্ট্যাটাস দিয়েছেন মাহি, তা জানা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে মনোনয়ন না পাওয়ার আক্ষেপ থেকেই তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ‘ভালোবাসার রং’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে চিত্রনায়িকা মাহিয়া মাহির। ১১ বছরে চলচ্চিত্রের নানা অলিগলি পেরিয়ে মাহিকে দেখা গেছে রাজনীতির মাঠেও। বেশ কয়েক মাস ধরে রাজনীতিতে সক্রিয় হন তিনি। অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে। আভাস পাওয়া যাচ্ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবেন। শেষ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমাও দেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম