ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

যেকোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান: শেহবাজ শরীফ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৫,  5:06 PM

news image

জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি ইতোমধ্যে বাতিল করেছে ভারত। তদন্ত ছাড়া ভারতের এমন পদক্ষেপকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে দেখছে পাকিস্তান। এমন অবস্থায় সিন্ধু নদের পানি ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, যেকোনও মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান।  শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদন অনুযায়ী, শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে এমন মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আলাপে শেহবাজ শরীফ বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাকিস্তান যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে। পাকিস্তানের অবস্থান যেকোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। বরং, গত দুই দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী আরও জানান, পেহেলগাম ঘটনার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত তার দেশ। পেহেলগাম হামলার পর ভারতের উত্তেজক পদক্ষেপ নিয়ে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান এই অঞ্চলজুড়ে শান্তি চায় এবং যদি ইরান এই বিষয়ে কোনও ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান তা স্বাগত জানাবে। একইসঙ্গে তিনি এও বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবির পক্ষে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে সমর্থন দিয়ে যাবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম