ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে মিত্রদের আহ্বান জেলেনস্কির

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২৫,  4:42 PM

news image

ইউক্রেনের কিয়েভে রাতের বেলা রাশিয়ার ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনার পর রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর নতুন করে চাপ প্রয়োগ করতে তার মিত্রদের আহ্বান জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সাময়িক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘এই হামলা, এই যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর ওপর নতুন করে চাপ প্রয়োগ ও সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম