ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কবিরতি আরও ৯০ দিন বাড়ল

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট, ২০২৫,  4:44 PM

news image

যুক্তরাষ্ট্র ও চীন তাদের পারস্পরিক বাণিজ্য যুদ্ধের শুল্কবিরতি বাড়িয়েছে আরও ৯০ দিনের জন্য। এর ফলে এই শুল্কবিরতি বহাল থাকবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।  নতুন এই সময়সীমার ঘোষণা দেয়া হলো উভয়পক্ষের পণ্যে বড় অঙ্কের শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগেই। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি সোমবার এক যৌথ বিবৃতিতে জানায়, এ বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও তিন মাসের জন্য স্থগিত থাকবে। এর আগে গত মাসে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষই বৈঠককে “গঠনমূলক” বলে উল্লেখ করেছিল। তখন চীনের প্রধান আলোচক বলেছিলেন, বিরতি বজায় রাখতে তারা চেষ্টা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রও জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছেন তারা। সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে শুল্কবিরতির মেয়াদ বাড়ান। এর ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর করার পরিকল্পনা আপাতত স্থগিত রাখবে এবং চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চীনা পণ্যে বর্তমান ৩০ শতাংশ শুল্ক এবং চীন মার্কিন পণ্যে ১০ শতাংশ শুল্ক বহাল রাখবে। হোয়াইট হাউস জানিয়েছে, এই বাড়তি সময় বাণিজ্য ঘাটতি কমানো, ‘অন্যায্য বাণিজ্যনীতি’ মোকাবিলা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য চীনা বাজারে প্রবেশাধিকারের মতো বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম