ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

যুক্তরাষ্ট্রে ২ যুদ্ধবিমানের সংঘর্ষ, ৬ জনের মৃত্যুর শঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  4:36 PM

news image

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে দুটি যুদ্ধ বিমানের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বিধ্বস্ত হওয়া বিমানের একটি বোয়িং বি-১৭ বোমারু বিমান এবং অন্যটি ছোট বিমান। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে একটি এয়ার শোতে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয় ওই দুই বিমানের। সংঘর্ষের পরপরই মাটিতে পড়ে আগুন ধরে যায় বিমানে। খবরে বলা হয়েছে, সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বোয়িং বি-১৭ বোমারু বিমানের পেছনের অংশ ভেঙে যায়। এই দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উভয় বিমানের পাইলটদের অবস্থা এখনো নির্ধারণ করা হয়নি। বিমানবন্দরে উপস্থিত বেশ কয়েকজন নিজেদের মোবাইলে ওই ঘটনার ভিডিও ধারণ করেছেন। সেসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে সংঘর্ষের ভয়াবহ দৃশ্য। এক ভিডিওতে দেখা যায়, বোয়িং বি-১৭ বোমারু বিমানকে আঘাত করছে বেল পি-৬৩ কিংকোবরা ছোট বিমান। এরপর বিমানবন্দরে বিধ্বস্ত হয় বিমান দুটি। এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ডালাসের মেয়র এরিক জনসন জানান, ঘটনার ব্যাপারে এখনো বিস্তারিত বিবরণ অজানা বা অনিশ্চিত রয়েছে। আপনারা অনেকেই এখন (ভিডিওটি) দেখেছেন, আমাদের শহরে একটি এয়ার শো চলাকালে ভয়াবহ ট্র্যাজেডি হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, ডালাস পুলিশ বিভাগ এবং ডালাস দমকল বাহিনী উদ্ধারে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। সূত্র: এনডিটিভি


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম