ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৯ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:00 PM

news image

মার্কিন যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কেন্টাকিতেই মারা গেছেন আটজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার রবিবার (১৬ ফেব্রুয়ারি) বলেছেন, বন্যায় আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। বেসিয়ার বলেন, পানিতে গাড়ি আটকে যাওয়ার কারণে মা ও সাত বছরের একটি শিশুসহ অনেকের মৃত্যু হয়েছে। তিনি বাসিন্দাদের পরামর্শ দিয়ে বলেছেন, এই মুহূর্তে রাস্তায় বের হওয়া থেকে দূরে থাকুন এবং নিজেদের নিরাপদ থাকুন। বেসিয়ার বলেন, ঝড়ের কারণে প্রায় ৩৯ হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে তিনি সতর্ক করেছিলেন যে কিছু এলাকায় তীব্র বাতাসের কারণে ভোগান্তি বাড়তে পারে। এদিকে জর্জিয়া এবং ফ্লোরিডার কিছু অংশের জন্য টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মৌসুমে সবচেয়ে ঠান্ডা আবহাওয়া পেতে চলেছে।  সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম