ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৫,  5:06 PM

news image

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার আলাদা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি। খবরে বলা হয়, বুধবার রাতে ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মধ্য আকাশে আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। পরে সেটিতে বিধ্বস্ত হয়ে পোটোম্যাক নদীতে পড়ে যায়। বিমানটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়ে এসেছিল।  মার্কিন এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, বিমানটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে। সেখানকার পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নেমেছে একাধিক সংস্থা। বর্তমানে বিমানবন্দরটিতে সমস্ত টেকঅফ এবং অবতরণ বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বলেন, আমরা জানি সেখানে প্রাণহানি হয়েছে। যদিও কতজন তা বলেননি তিনি। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভয়াবহ এই দুর্ঘটনার বিষয়ে তাকে অবহিত করা হয়েছে।  ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক বিমান রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষ হয়।  এছাড়া, সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, তারা এই ঘটনার আরও তথ্য সংগ্রহ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম