ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

যুক্তরাষ্ট্রকে ইরানের নয়া হুঁশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল, ২০২৫,  4:37 PM

news image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে পরোক্ষ আলোচনার মধ্যিই ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেছেন, এই আলোচনা ভেস্তে দেয়ার জন্য তেল আবিব উঠে পড়ে লেগেছেন। আরাঘচি বলেছেন, অতীতে নাশকতা প্রচেষ্টা এবং হত্যার প্রচেষ্টার কারণে দেশের নিরাপত্তা পরিষেবাগুলো বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আরাঘিচি বলেন, ইসরায়েল এবং কিছু বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী এই কূটনীতিকে (পরমাণু আলোচনা) বিপথগামী করার চেষ্টা করছে। তারা বিভিন্ন কৌশল ব্যবহার করছে। এটা সবার কাছে স্পষ্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অতীতে নাশকতা এবং হত্যা অভিযানের চেষ্টার কারণে ইরানের নিরাপত্তা পরিষেবাগুলি উচ্চ সতর্কতায় রয়েছে। তিনি এবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যেকোনও আগ্রাসনের ক্ষেত্রে বৈধ প্রতিক্রিয়া জানাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচারণা এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও সতর্ক করেছেন। আরাঘচি বলেছেন, যারা জনমতকে নিয়ন্ত্রণ করতে চাইছেন তারাও ভীতিকর স্যাটেলাইট চিত্রের মতো কাল্পনিক দাবি এবং প্রণোদনা নিয়ে আসবে বলে আশা করা যেতে পারে।  সূত্র: প্রেস টিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম