ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ১৫

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৫,  5:17 PM

news image

মাদারীপুরের শিবচরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আহত হয়েছেন ১৫ যাত্রী। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শিবচরের কুতুবপুর এলাকার মুন্সিরবাজার সড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি মহাসড়কের শিবচরের মুন্সিরবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ১৫ যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম