ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

যাত্রাবাড়ীতে যুবকের রহস্যজনক মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৩,  4:28 PM

news image

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ি এলাকার একটি বাসায় আমজাদুল ইসলাম জ্যাকি (২৭) নামে এক যুবকের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।  মৃত জ্যাকি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যচর হাজারী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তিনি দক্ষিণ যাত্রাবাড়ীর ওই বাসায় স্ত্রী সুমাইয়া আরিফিন বর্ষাকে নিয়ে থাকতেন। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর একটি বাসায় এ ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে মৃতের স্ত্রীর দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রী বর্ষা জানান, চার মাস আগে জ্যাকির সঙ্গে তার বিয়ে হয়। জ্যাকির সঙ্গে তার দ্বিতীয় বিয়ে। আগের ঘরের দুই সন্তানসহ এই বাসায় থাকতে তিনি। জ্যাকি পেশায় কিছু করতেন না। আর তিনি (বর্ষা) নিজে অনলাইনে ব্যবসা করতেন। তিনি আরও জানান, বুধবার সন্ধ্যার দিকে দুই সন্তানসহ জ্যাজিকে বাসায় রেখে পার্লারে যান বর্ষা। কিছুক্ষণ পর বাসার কাজের মহিলা ফোন দিয়ে জানান, জ্যাকি দরজা বন্ধ করে রুমে ঢুকেছে দরজা খুলছে না। পরে বাসায় এসে দরজা ভেঙে দেখেন তিনি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছেন। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জ্যাকিকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, যুবকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসি। তার স্ত্রী দাবি করছেন তার স্বামী গলায় ফাঁস দিয়েছেন। লাশের ময়নাতদন্ত হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম