ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

যশোর-সাতক্ষীরা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২১,  4:59 PM

news image

দুই জেলার মালিকদের রেষারেষিতে সাতক্ষীরা-যশোর সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও এ বিষয়ে প্রশাসন কিছু করতে পারেনি। ফলে যশোরের মালিকদের বাস যশোরের মধ্যে আর সাতক্ষীরার মালিকদের বাস সাতক্ষীরার মধ্যে চলাচল করছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এ তথ্য জানা যায়। এক বাস থেকে নেমে আরেক বাসে উঠতে হচ্ছে আরেক জেলায় যেতে হলে। সাতক্ষীরার জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের অভিযোগ, যশোর বাস টার্মিনাল থেকে সাতক্ষীরার বাসগুলোকে সন্তোষজনক ট্রিপ দেওয়া হয় না। এ কারণে গত ১৮ নভেম্বর থেকে তারা আর যশোরে বাস চালাচ্ছেন না। যশোরের আন্তঃজেলা বাস সিন্ডিকেট মালিক সমিতির সড়ক সম্পাদক আমির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে যশোরের বাস সাতক্ষীরা হয়ে কালিগঞ্জ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। সাতক্ষীরা টার্মিনাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যশোরের বাস। বাস মালিক জিয়াউর রহমান জানান, গত ১৮ নভেম্বর থেকে সাতক্ষীরার বাস মালিকরা আর যশোরে বাস চালাচ্ছেন না। বুধবার (১ ডিসেম্বর) থেকে যশোর মালিকরাও সাতক্ষীরায় বাস পাঠানো বন্ধ করেছে। এ অবস্থায় যাত্রীরাও যেমন হয়রানি হচ্ছে। তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় জেলার বাস মালিকরা। উভয়পক্ষই এখন এই সমস্যার সমাধান চাচ্ছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির জানান, সাতক্ষীরা-যশোর বাস চলাচল বন্ধ সমস্যার সমাধানে তিনি যশোর জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। কি করা যায়, তা নিয়ে দ্রুতই দুই জেলা প্রশাসনের মাধ্যমে দুই জেলার বাস মালিক সমিতিকে সমঝোতার আয়োজন করে জন দুর্ভোগ কমাতে উদ্যোগ নেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম