ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

যশোরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

#

০১ সেপ্টেম্বর, ২০২৫,  10:36 PM

news image

যশোরের মনিরামপুরে সাপে কেটে আজিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বোন হালিমা (৮) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আজিম ও হালিমা মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান ও তানজিলা খাতুন দম্পতির সন্তান। তারা মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে জামালের টিনসেড বাসায় ভাড়া থাকতেন। পরিবারের সদস্যরা জানান, সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপে কামড় দেয় দুই ভাইবোনকে। পরে দ্রুত মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জানা যায় সেখানে ভ্যাকসিন নেই। এরপর স্থানীয় চালকিডাঙ্গা এলাকার এক ওঝার কাছে নেওয়া হলে ছোট ভাই আজিম মারা যায়। পরে হালিমাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. আফসার আলি জানান, শিশুটির বক্তব্য অনুযায়ী কালনাগিনী সাপে দংশন করেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হালিমার অবস্থা স্থিতিশীল, তবে তাকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম