ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

যমজ সন্তানের মা হলেন প্রীতি

#

বিনোদন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২১,  7:49 PM

news image

যমজ সন্তানের মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই সুখবরটি দিয়েছেন তিনি। ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পোস্টে প্রীতি জানান, যমজ সন্তান এসেছে তার আর স্বামী জেন গুডএনাফের ঘর আলো করে। তাদের এই দুই সন্তানের মধ্যে এক মেয়ে ও এক ছেলে।  মেয়ের নাম রেখেছেন জিয়া আর ছেলের নাম জয়। অভিনেত্রীর এই যমজ সন্তান অবশ্য এসেছে সারোগেসির মাধ্যমে। যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুডএনাফের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতি জিনতা। ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় এ অভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। শুধু প্রীতি জিনতাই নয়, এর আগে শাহরুখ খান, করন জোহর, আমির খান, একতা কাপুরসহ বেশ কয়েকজন বলিউড তারকা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম