ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

মৌলভীবাজারে নৈশ কোচ চাপায় পুলিশ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মে, ২০২২,  4:49 PM

news image

মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী নৈশকোচচাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (০৮ মে) ভোর ৪টার দিকে সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী রানা। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। আহত অপর দুই পুলিশ সদস্য হলেন- কামরানুর রহমান ও আনিস আহমেদ।

আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ঢাকা পোস্টকে বলেন, ভোর আনুমানিক ৪টার দিকে জালালাবাদ পরিবহনের সিলেটগামী একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দিয়ে গোলচত্বরে ওঠে যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সিলেট এম এ জি হাসপাতালে পাঠায় হাইওয়ে পুলিশের একটি দল। হাসপাতালে নেওয়ার পথে পুলিশের এক সদস্য নিহত হন। আহত অপর দুই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম