ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মোহাম্মদপুরে ৫ ছিনতাইকারী গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৫,  5:05 PM

news image

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. শরিফুল ইসলাম পিয়াল (২৬), মো. মশিউর রহমান মানিক (২৮), রাসেল সরদার (২২), মো. মামুন হোসেন নাঈম (২৮) ও মো. মুন্না হোসাইন (২৫)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে মশিউর, রাসেল, মামুন ও মুন্নাকে রায়ের বাজার পাবনা হাউজিং গলি ও হোসেন সাহেবের গলি থেকে এবং শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ২টার দিকে শরিফুলকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা তারা স্বীকার করেছে।  তিনি আরও জানান, বিভিন্ন থানায় মো. শরিফুল ইসলাম পিয়ালের নামে সাতটি, মো. মশিউর রহমান মানিকের নামে পাঁচটি, রাসেল সরদারের নামে তিনটি এবং মো. মামুন হোসেন নাঈম ও মুন্না হোসাইনের নামে দুটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম