ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ গ্রেনেড উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৫,  10:06 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় লাউতালা বস্তিতে গ্রেনেড আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে বিভিন্ন প্রকারের সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত এ অভিযান চলে বস্তিতে। অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে রয়েছে— ১টি হ্যান্ড গ্রেনেড, ৩টি সাউন্ড গ্রেনেড ও ৩টি স্মোক গ্রেনেড। উদ্ধার অভিযান সময়ে কাউকে আটক করা যায়নি। মোহাম্মদপুর থানা পুলিশ সিজার লিস্ট প্রস্তুতপূর্বক গ্রেনেডগুলো থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ধারণা করা হচ্ছে গ্রেনেডগুলো ৫ আগস্ট থানা থেকে লুট করা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানা থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম