ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মোল্লা কলেজে ছাত্রবেশে পরিকল্পিত হামলা: পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৪,  4:42 PM

news image

পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ছালেহ উদ্দিন আশ্বাস দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হবে। সোমবার বিকেলে কলেজের সামনে শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।

আমি এটিকে দুর্ঘটনা বলবো না জানিয়ে উপ-কমিশনার (ডিসি) ছালেহ উদ্দিন বলেন, একটি অবৈধ সমাবেশের মাধ্যমে কয়েক হাজার ছাত্রবেশী সন্ত্রাসী, যারা এলাকার আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চায়, তারা সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করেছে। তিনি বলেন, আমরা সীমিত পুলিশ সদস্য প্রথমে যাত্রাবাড়ী চৌরাস্তায় তাদের আটকে দেওয়ার চেষ্টা করি। তারা আমাদের প্রতিবন্ধকতা উপেক্ষা করে লাঠিসোটা নিয়ে, সঙ্গে জনতা একত্রিত হয়ে এ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়।

তিনি আরও বলেন, আমরা সেনাবাহিনীর সদস্যদের নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করেছি। আমরা বিভিন্ন তলার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছি। এখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এখানে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে। যা খুবই ন্যক্কারজনক। একটি স্বার্থান্বেষী মহল এ ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা মনে করি।

উপ-কমিশনার (ডিসি) বলেন, আমরা এই ধরনের কোনো ঘটনা আর বরদাশত করবো না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আমরা ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসব। এ ঘটনায় মামলা হবে এবং পরবর্তী যে আইনানুগ প্রক্রিয়াগুলো আছে সেগুলোতে আপনারা (এলাকাবাসী) সহযোগিতা করবেন।

শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের কয়েকশ শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান সোমবার দুপুর ১২টার দিকে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম