ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুন, ২০২৬,  8:22 PM

news image

নেত্রকোনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আলবার খান সামী (২৪) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নতুন বাইপাসের দুধকুড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সামী নেত্রকোনা শহরের চকপাড়া নিবাসী জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন খান ও ওয়াসিম বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক মনিরা সুলতানার একমাত্র পুত্র।  সামীর মামা নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না জানান, কয়েক মাস আগে সামীর বিয়ে হয়। সামী তার বড় বোনের একমাত্র ছেলে এবং তাদের বড় ভাগিনা। শনিবার বাদ যোহর শহরের বারহাট্টা রোডের জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে।  এর আগে ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় কোমায় চলে যায় সামী। দীর্ঘদিন পিজি হাসপাতালে আইসিইউতে থেকে সুস্থ হয়ে ফিরলেও আবারও গতরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম