ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্ত্রীর, আহত স্বামী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৪,  5:23 PM

news image

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সুমাইয়া আক্তার শিমু (২০) নামের এক নারী নিহত হয়েছেন। আর এ ঘটনায় তার স্বামী প্রান্ত সরকার (২৫) গুরুতর আহত হয়েছেন। তারা মোটরসাইকেলযোগে ঝিনাইদহের নিজ বাড়িতে যাচ্ছিলেন। শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের সলিলদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার শিমুর বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার গাননি মাধবপুর গ্রামে। সে মৃত কামাল মুন্সীর কন্যা। আর আহত স্বামী প্রান্ত সরকার ঢাকা জেলার সহিদ নগর ভাটারা এলাকার আলাউদ্দিন সরকারের ছেলে। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক তমাল জানান, ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই স্ত্রী সুমাইয়া আক্তার নিহত হন। আর গুরুতর আহত স্বামী প্রান্ত সরকারকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম