ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মেয়ে আরাধ্যার নামে ভুয়া আইডি, ক্ষুব্ধ ঐশ্বরিয়া

#

বিনোদন ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫,  4:56 PM

news image

সোশ্যাল মিডিয়ায় মেয়ে আরাধ্যার নামে ছড়াচ্ছে ভুয়া আইডি-এ ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার মেয়ে আরাধ্যার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। ঐশ্বরিয়া বলেন, “আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। যেসব প্রোফাইল দেখা যাচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। আমি জানি, আপনারা আমাকে, অভিষেক এবং পুরো পরিবারকে অনেক ভালোবাসেন। কিন্তু যা দেখবেন বা শুনবেন, সব সময় তা বিশ্বাস করবেন না।” এর আগে নিজস্ব ছবি অশ্লীল কনটেন্টে ব্যবহার হওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। এবার মেয়ের পরিচয়ে ছড়ানো ভুয়া অ্যাকাউন্ট নিয়েও সতর্ক করলেন ভক্তদের। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে সাবেক এই বিশ্বসুন্দরী আরও বলেন, “দিনের একটি নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। এতে নিজেকে খুঁজে পাবেন, নিজেকে সময় দিতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি জীবনে সমস্যা তৈরি করতে পারে। তাই যতটা পারেন এ থেকে দূরত্ব বজায় রাখুন।” তার মতে, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করলেই মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং জীবনও আরও ভালোভাবে এগিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম