ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মেয়র আব্বাস কারাগারে

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২১,  6:44 PM

news image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তবে এর শুনানি আজ অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। আগামী রোববার (৫ ডিসেম্বর) রিমান্ড আবেদনের শুনানি হতে পারে। এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার আব্বাস আলীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও কাউন্সিলর আব্দুল মোমিনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীর সিটি গেটে জাতির পিতার ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে তিন থানায় তিনটি এজাহার জমা হলেও একটি মামলা হিসেবে গণ্য হয়। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ। মেয়র পদেও আব্বাস আলীর প্রতি অনাস্থা জানান পৌরসভার সব কাউন্সিলর। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১১টার দিকে আব্বাস আলী রাজধানীর রাজমনি ঈশা খাঁ হোটেলে ওঠেন। খবর পেয়ে র‌্যাবের গোয়েন্দা দল তাকে নজরদারিতে রাখে। এরপর বুধবার (১ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম