ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মেহেরপুরে ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২৬,  12:20 AM

news image

মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. শাকিল হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার মেহেরপুর জেলা শিশু সহিংসতা আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, মাত্র ২৯ কার্যদিবসে মামলাটির বিচারকাজ শেষ করা হয়েছে। মামলায় সাক্ষীদের সশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে তিন দিনে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন (২৪) মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে। মেহেরপুর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর এ্যাড. মোস্তাফিজুর রহমান তুহিন ফাঁসির রায়ের বিষয়টি নিশ্চিত করেন। মামলার বিবরণে বলা হয়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে পঞ্চম শ্রেণির এক শিশুকে অস্ত্রের ভয় দেখিয়ে পাটখেতে নিয়ে ধর্ষণ করে শাকিল। পরে শিশুটির পরিবার থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ফাঁসির আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, ‘জেলার ইতিহাসে মাত্র এক বছরের মধ্যে ধর্ষণ মামলার রায় এটি সম্ভবত প্রথম। আমরা রায়ে সন্তুষ্ট।’ অপরদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষে আইনজীবী মারুফ আহমেদ বিজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম