ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

মেহেন্দিগঞ্জে ট্রলারডুবি: মা-মেয়ের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০২২,  9:15 PM

news image

বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (০৮ এ‌প্রিল) বেলা ১১ টার দি‌কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা মাহেনুর বেগম (৫০)  ও তার মে‌য়ে নাসরিন বেগমের (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও পু‌লিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে মে‌হে‌ন্দিগঞ্জ থানা পু‌লি‌শের প‌রিদর্শক (তদন্ত) মো. শ‌হিদুজ্জামান। তিনি জানান, মাহেনুর বেগম মা‌ঝেরচর এলাকার সালাম হাওলাদা‌রের স্ত্রী এবং নাসরিন বেগম তার মেয়ে। তি‌নি আরও জানান, মে‌হে‌ন্দিগ‌ঞ্জের মা‌ঝেরচর থে‌কে দ‌ড়িরচর খাজু‌রিয়ায় এক স্বজ‌নের জানাজায় যাওয়ার প‌থে ২৫ জন যাত্রী নি‌য়ে গজা‌রিয়া নদী‌তে ট্রলার‌টি ডু‌বে যায়। এরপর সবাইকে উদ্ধার করা সম্ভব হ‌লেও দুই জ‌নের মরদেহ উদ্ধার করা হয় এবং আরও তিনজন নি‌খোঁজ র‌য়ে‌ছেন। তা‌দের সন্ধানে উদ্ধা‌র কাজ চল‌ছে। ট্রলার ডুবিতে নিহত মা ও মেয়ের মর‌দেহ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়া জীবিত উদ্ধারকৃতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম