ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মেসি ম্যাজিকে পেরুকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৩,  4:46 PM

news image

আর্জেন্টিনার জার্সিতে একাদশে ফিরেই চমক দেখালেন মেসি। প্রথমার্ধেই পেলেন দুইবার জালের দেখা। লিওনেল মেসির করা সেই দুই গোলেই ম্যাচ জিতল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নেমেছিলেন মেসি। মাংসপেশির চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে চারটি ম্যাচ খেলা হয়নি এই তারকার। আর্জেন্টিনার হয়েও খেলতে পারেননি একটি ম্যাচ। অবশেষে চোট কাটিয়ে আলবেসিলেস্তেদের শুরুর একাদশে ফেরেন তিনি। ম্যাচজুড়েই ছন্দে ছিলেন মেসি। পাসিং, ড্রিবলিংয়ে নজর কেড়েছেন। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাম পায়ে শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। ৪২ মিনিটে করেন দ্বিতীয় গোলটি। এনজো ফার্নান্দেসের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান মেসি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। ৩১ গোল নিয়ে আছেন সবার উপরে। ছাড়িয়ে গেছেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম