ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মেসিবিহীন মায়ামির বড় পরাজয়

#

স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৩,  4:36 PM

news image

সিকাগো ফায়ারের বিপক্ষে ম্যাচেও মাঠে ফেরা হলো না লিওনেল মেসির। ইন্টার মায়ামিও পায়নি জয়ের দেখা। সিকাগোর সোলজার ফিল্ডে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে ৪-১ গোলের ব্যবধানে হেরেছে মায়ামি। এই হারের ফলে মেজর লিগ সকারের প্লে অফে খেলার সম্ভাবনা আরও কঠিন করে তুলেছে টাটা মার্টিনোর দল। প্রথমার্ধে জালের দেখা পায়নি কোনো দল। বিরতি থেকে ফিরে সিকাগোকে এগিয়ে নেন জাদরান শাকিরি। পেনাল্টি কিকে সমতা টেনেছিলেন জোসেফ মার্তিনেজ। কিন্তু তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলের জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন মারেন হাইলে-সেলাসি। পরে নিজের দ্বিতীয় গোলে দলের বড় জয় নিশ্চিত করেন সুইজারল্যান্ডের স্ট্রাইকার শাকিরি। ম্যাচে বলের দখলে অনেক এগিয়ে ছিল মায়ামি। কিন্তু দলের কাণ্ডারি মেসি না থাকায় সেভাবে আক্রমণ শানাতে পারেনি। ৬৪ শতাংশ বলের দখল নিয়েও তাই ১০ শটের স্রেফ দুটি রাখতে পারে লক্ষ্যে। বিপরীতে ৩৬ শতাংশ বলের দখল রেখেও ১৫টি শট নেয় স্বাগতিকরা, যার ৭টিই ছিল লক্ষ্যে। ৩১ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ১৫ দলের পয়েন্ট তালিকার ১৪ নম্বরে মায়ামি। প্লে অফে খেলতে হলে আট অথবা নয়ে থেকে আসর শেষ করতে হবে। এই জয়ে যা উজ্জ্বল হয়েছে সিকাগোর। ৩২ ম্যাচে ১০টি করে জয় ও ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে তারা আছে আটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম