ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

মেসিদের রোমাঞ্চকর জয়

#

স্পোর্টস ডেস্ক

০৮ আগস্ট, ২০২৩,  5:16 PM

news image

লিগস কাপের শেষ ষোলোয় সোমবার ডালাস এফসির মুখোমুখি হয় ইন্টার মায়ামি। ম্যাচ শেষ হতে যখন আর আধা ঘণ্টাও বাকি নেই, তখনও ইন্টার মায়ামি পিছিয়ে ৩-১ গোলে। এই অবস্থায় দলকে যেন টেনে উপরে তুলে নিলেন লিওনেল মেসি। অবিশ্বাস্য ক্যামব্যাকে ম্যাচটা জিতে নেয় সফরকারী ইন্টার মায়ামি। ঘরের মাঠে নিজ দলের এমন পারফর্ম্যান্স মেনে নিতে পারেননি ডালাসের সমর্থকরা। আর ইন্টার মায়ামির সমর্থকরা তো এখন সাফল্যের স্বপ্নে বিভোর। ম্যাচ শেষে তাই দুই দলের মাঝে চলে কথার লড়াই। শেষ পর্যন্ত যা রূপ নিয়েছে হাতাহাতি পর্যন্ত।  সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত ভাইরাল হয়েছে সমর্থকদের এই কাণ্ড। তিন পুরুষ আর এক নারীর মাঝে এমন সংঘর্ষ হলেও তাতে কোন নিরাপত্তারক্ষীকে হস্তক্ষেপ করতে দেখা যায়নি। পরবর্তীতে কাউকে আটক করা হয়েছে এমন তথ্যও দেয়নি ডালাসের পুলিশ প্রশাসন। গতকালের ম্যাচেও অবশ্য মিশে ছিল নাটকীয়তা। ৪-৪ গোলে সমতার ম্যাচ শেষ হয়েছে টাইব্রেকারে। যেখানে ৫-৩ ব্যবধানে ডালাসকে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাটিতে টানা ৪ ম্যাচেই জয়ের মুখ দেখেছেন মেসি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম