ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মেরাদীয়ায় অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ ১

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৩,  5:10 PM

news image

ছবি : সংগৃহীত

রাজধানীর মেরাদীয়ায় অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে দগ্ধ হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার (৫ নভেম্বর)  সকাল সাড়ে ৭টার দিকে মেরাদীয়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিসংযোগ করা হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।  দগ্ধ সবুজ মিয়া ও তার স্বজনরা জানান, পরিবার নিয়ে তিনি থাকেন মেরুল বাড্ডা এলাকায়। রমজান পরিবহনের বাসচালক তিনি। সকালে বাসা থেকে বের হয়ে অছিম পরিবহনের বাসে করে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে মেরাদীয়া বাঁশপট্টি এলাকায় এক দুর্বৃত্ত বাসে উঠেই এর গেটের পাশে আগুন ধরিয়ে দেয়। তখন বাস থেকে নামতে গিয়ে সবুজের শরীরে আগুন ধরে যায়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে স্বজনরা তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে ভর্তি রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম