ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব করলেন নারী

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৩,  4:56 PM

news image

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব করেছেন সোনিয়া রানী রায় নামে এক নারী। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোরেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন সন্তানসম্ভবা সোনিয়া। কিন্তু মেট্রোরেলের ভেতরে তার প্রসব ব্যথা শুরু হয়। পরে তাকে আগারগাঁও স্টেশনের ভেতরে নেওয়া হয়। সেখানে রোভার স্কাউট ও মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তিনি ছেলেসন্তানের জন্ম দেন। পরে তাদের অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়। সোনিয়ার স্বামী সুকান্ত সাহা বলেন,

আমার স্ত্রী সন্তানসম্ভবা ছিল। তাকে নিয়মিত চেকআপ করা লাগত। তাকে আজ (বৃহস্পতিবার) হাসপাতলে ভর্তি করানোর কথা ছিল। কিন্তু পথিমধ্যে মেট্রোরেলের ভিতরে প্রসব ব্যথা শুরু হয়। পরে মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের তাৎক্ষণিক পদক্ষেপে আমাদের ছেলেসন্তানের জন্ম হয়। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন। তবুও ডাক্তার দেখানোর জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সবাই প্রচণ্ড সহযোগিতা করেছেন। মেট্রোরেল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। সবার প্রতি অনেক কৃতজ্ঞ। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরদিন থেকে বাণিজ্যিকভাবে চালু হয় মেট্রোরেল। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম