ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৩,  4:39 PM

news image

মেট্রোরেলের পল্লবী স্টেশন সচল হচ্ছে আজ থেকে। গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পরদিন থেকে দিয়াবাড়ীর উত্তরা নর্থ স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলছে বিরতিহীন। তবে আজ বুধবার থেকে পল্লবী স্টেশনে যাত্রী ওঠানামায় থামবে ট্রেন।  বুধবার (২৫ জানুয়ারি) থেকে সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে ট্রেন। তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পরপর চলাচল করবে। পল্লবী স্টেশন চালু করতে গতকাল মঙ্গলবার চলে পরিচ্ছন্নতার কাজ। চলে ধোয়ামোছা। পরিকল্পনা অনুযায়ী, মেট্রো স্টেশনে মাত্র ৩০ সেকেন্ড থামবে ট্রেন। তবে প্রথম দিকে যাত্রীদের অভ্যস্ত করতে ওঠানামার জন্য ১০ মিনিট ট্রেন থামানো হবে। ধীরে ধীরে যাত্রাবিরতির সময় কমানো হবে। ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ দিয়াবাড়ী-আগারগাঁও রুটে স্টেশনের সংখ্যা ৯টি। আজ পল্লবীসহ সচল হচ্ছে তিনটি। উত্তরা সেন্টার, উত্তরা সাউথ, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে আগামী ২৬ মার্চ থেকে ট্রেন থামবে। পল্লবী থেকে আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। দিয়াবাড়ীর ভাড়াও ৩০ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম