ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

মেট্রোরেলের ঢাবি ও বিজয় সরণি স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৩,  10:42 PM

news image

মেট্রোরেলের আরও দুইটি নতুন স্টেশন চালু হতে যাচ্ছে। আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন এবং বিজয় সরণি স্টেশন আগামী খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। এসময় ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, তিন মাসের মধ্যে সবগুলো স্টেশন চালু করব। সে ধারাবাহিকতায় বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে। আপাতত সময়সূচি আগের মতোই থাকবে। বাকি দুই স্টেশনও কর্মপরিকল্পনার ভেতরেই চালু করব। তখন সফটওয়ারে ব্যাপক পরিবর্তন আনা হবে। অর্থাৎ, সবগুলো স্টেশন চালু হলে সময়সূচিতে পরিবর্তন আসবে। তিনি বলেন, শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় চালু করা হচ্ছে না। আমরা রাত দিন কাজ করছি আমাদের টার্গেট জানুয়ারির মধ্যে বাকি দুই স্টেশন চালু করা। গত ১৩ ডিসেম্বর দুটি স্টেশন চালুর পর মেট্রোরেলের মোট ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ান বাজার, শাহবাগ। বর্তমানে চালু থাকা ১২টি স্টেশন হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর আগারগাঁও থেকে উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এর বাইরে এমআরটি কার্ডধারীদের জন্য রয়েছে দুটি আলাদা ট্রেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম