ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মেক্সিকোয় মেয়রসহ ১৮ জনকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর, ২০২২,  5:00 PM

news image

মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাসহ অন্তত ১৮ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সিটি হলে এলোপাতাড়ি গুলি চালায়।  বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সান মিগুয়েল টোটোলাপান শহরটি গুয়েরেরো প্রদেশে অবস্থিত এবং প্রাদেশিক গভর্নর ইভলিন সালগাদো পিনেদা বুধবারের হামলায় প্রাণহানির জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত বলে টুইট করেছেন। পুলিশ বলছে, বন্দুকধারীরা স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে সান মিগুয়েল টোটোলাপান শহরের সিটি হলে হামলা চালায়। এরপরই সেখানে ওই মেয়র ছাড়াও আরও ৯ জনকে গুলি করে হত্যা করে তারা। অনলাইনে পোস্ট করা বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, বন্দুকধারীদের হামলার কারণে ভবনটি বুলেটের ছিদ্রে পরিপূর্ণ। নিহত ওই মেয়রের নাম কনরাডো মেন্ডোজা আলমেদা। বুধবারের এই ঘটনার পর তার দল পিআরডি কনরাডোর এই ‘কাপুরুষোচিত’ হত্যাকাণ্ডের নিন্দা করেছে এবং বিচার দাবি করেছে। এছাড়া হামলার জন্য দায়ী করা হয়েছে লস টেকুইলেরোস নামক একটি অপরাধী গোষ্ঠীকে। বিবিসি বলছে, বন্দুকধারীদের হাতে নিহতের শিকার ব্যক্তিদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং কাউন্সিল কর্মীরাও রয়েছেন। হত্যাকাণ্ডের পর মাটিতে পড়ে থাকা রক্তাক্ত মরদেহের গ্রাফিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বেশ কিছু রিপোর্টে বলা হচ্ছে, বুধবার নিহত মেয়র মেন্ডোজা আলমেদার বাবা হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাও ছিলেন সাবেক মেয়র এবং সিটি হলে হামলার আগে তাকেও তার বাড়িতে হত্যা করে বন্দুকধারীরা। হামলায় নিহতের মোট সংখ্যা নিয়ে বিভিন্ন রিপোর্টে পরিবর্তিত তথ্য উঠে আসছে এবং কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। হামলার পর মেক্সিকোর জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ইউনিট মোতায়েন করছে।-বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম