ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২২,  10:43 PM

news image

মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন মারা গেছে। দেশটির উত্তরাঞ্চলের রাজ্য সিনোলায়ায় এই দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর নৌবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে সিনোলোয়ার অপর অংশে গ্রেপ্তার হন মাদকসম্রাট রাফায়েল কারো কুইনটেরো। যদিও গ্রেপ্তারের সঙ্গে হেলিকপ্টার বিধ্বস্তের সম্পর্ক নেই বলে দাবি করেছে দেশটির নৌবাহিনী। মেক্সিকান নৌবাহিনী বলছে—সামরিক হেলিকপ্টারে ১৫ জন ছিল। তাদের ১৪ জনই মরা গেছে। অন্যজন আহত হয়েছে। তবে, কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি তারা। নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে, যতদূর বলা যাচ্ছে—

এটির সঙ্গে মেক্সিকোর মাদকসম্রাট রাফায়েল কারো কুইনটেরোর গ্রেপ্তারের সম্পর্ক নেই, যাকে শুক্রবার সিনালোয়ার অন্য অংশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স ‘নারকোস : মেক্সিকো’ নামের একটি জনপ্রিয় সিরিজ যাঁকে ঘিরে নির্মাণ করেছিল, সেই মাদকসম্রাট রাফায়েল কারো কুইনটেরো গ্রেপ্তার হয়েছেন। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা—ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) সাবেক এজেন্ট এনরিক ক্যামেরেনাকে হত্যার জন্য কুইনটেরো ২৮ বছর জেল খেটেছেন। এজেন্ট এনরিক হত্যার ঘটনায় মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। পরে ওই ঘটনা নিয়েই ‘নারকোস: মেক্সিকো’ নির্মাণ করে নেটফ্লিক্স। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে—সে দেশের উত্তরাঞ্চলের রাজ্য সিনোলায়া থেকে কুইনটেরোকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার এজেন্টকে নির্যাতন ও হত্যায় অভিযুক্ত কুইনটেরোকে গ্রেপ্তারের পর মেক্সিকোর চোইক্স শহরে বন্দি রাখা হয়েছে। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে—ম্যাক্স নামের একটি ‘গোয়েন্দা কুকুর’ কুইনটেরোকে ঝোপের মধ্যে খুঁজে পায়। এদিকে, কুইনটেরোর দ্রুত প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। কুইনটেরোর গ্রেপ্তার হওয়াকে ‘অনেক বড় বিষয়’ বলে জানিয়েছেন হোয়াইট হাউসের লাতিন আমেরিকাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জুয়ান গঞ্জালেজ। মেক্সিকোতে ‘গুয়াদালাজারা’ নামের একটি কুখ্যাত মাদক পাচারচক্র রয়েছে। যে তিন জন চক্রটির প্রতিষ্ঠাতা, তাঁদের মধ্যে কুইনটেরো অন্যতম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম