ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

মেক্সিকোতে নাইট ক্লাবে এলোপাতাড়ি গুলি, নিহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৩,  7:54 PM

news image

মেক্সিকোর এক নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। এদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। রোববার (২৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার গভীর রাতে মেক্সিকোর উত্তরে জাকাতেকাস রাজ্যের জেরেজ শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, ভারী অস্ত্রধারী বেশ কয়েকজন ব্যক্তি দুটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে।

ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে  ক্লাবের কর্মচারী, সংগীতশিল্পী এবং দর্শনার্থী  রয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে জেরেজ শহরে সহিংসতা মাত্রা ছাড়িয়েছে। সহিংসতার জেরে গত বছর এ এলাকা থেকে শত শত বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্য এলাকায় চলে যেতে বাধ্য হন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মেক্সিকোর মাদক কারবারের অন্যতম প্রধান এলাকা জাকাতেকাস রাজ্য। মাদকের নিয়ে এ রাজ্যে প্রায়ই জালিসকো নিউ জেনারেশন এবং সিনালোয়া কার্টেলের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম