ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মুস্তাফিজের জোড়া আঘাতে ব্যাকফুটে নিউজিল্যান্ড

#

ক্রীড়া প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৩,  11:05 PM

news image

বৃষ্টির পর মাঠে নেমেই নিউজিল্যান্ডকে চাপে ফেলে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। খেলা শুরুর ছয় মিনিটের মাথায় ফিন অ্যালানের উইকেট তুলে নেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের বলে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন অ্যালান। করেন ২০ বলে ৯ রান। অ্যালানের বিদায়ের পর ওয়ানডাউনে নামা চ্যাডকে ফিরিয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ম্যাচের পঞ্চম ওভারেই নামে বৃষ্টি। তাতে খেলা বন্ধ থাকে প্রায় ১২৮ মিনিট। দীর্ঘ ২ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে মাঠে গড়ালো দুদলের লড়াই। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্যও কমে এসেছে ৪২ ওভারে।  এই ম্যাচকে ঘিরে বৃষ্টির সম্ভাবনা ছিল আগেই। সেতৈ সত্যি হলো। ম্যাচ মাঠে গড়ানোর কিছুক্ষণ পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায়। অবশ্য ম্যাচটিকে ঘিরে গতকালই খারাপ খবর দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। অ্যাকুয়া ওয়েদারের তথ্য মতে, ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮২ শতাংশ। মেঘলা পরিবেশ থাকবে বেশিরভাগ সময়। কিন্তু, ম্যাচের আগে আকাশে রোদ থাকলেও খেলা শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই বৃষ্টি নামে। নিউজিল্যান্ড ইনিংসের ৪.৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি এলে বন্ধ হয় খেলা। এ সময়ে কোনো উইকেট না হারিয়ে কিউইদের সংগ্রহ ৯ রান। এ ম্যাচ দিয়ে চোট ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে দলে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিতর্কের অবসান ঘটিয়ে স্কোয়াডে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে, ফিরেছেন সৌম্য সরকারও। তিনজনই আছেন আজকের ম্যাচের একাদশে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানসহ মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও পেসত্রয়ী তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। 

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুদল। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিটন দাস।

টসে জিতে বোলিং নেওয়ার বিষয়ে লিটন বলেন, ‘গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। উইকেটে আশা করি বোলাররা সুবিধা পাবে। পেসার ও স্পিনার মিলিয়ে আমাদের দারুণ সমন্বয় আছে বোলিং বিভাগে। বাকিটা দেখি কী হয়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম