ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করল জর্ডান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল, ২০২৫,  4:41 PM

news image

মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে জর্ডান সরকার। এক সপ্তাহ আগে রকেট ও ড্রোন হামলার পরিকল্পনার অভিযোগে মুসলিম ব্রাদারহুডের সদস্যদের গ্রেপ্তারের কথা জানিয়েছিল আরব দেশটি। জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া এক সংবাদ সম্মেলনে বলেন, ব্রাদারহুডের সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হবে। এর সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং যেকোনো কার্যকলাপ অবৈধ বলে বিবেচিত হবে। ব্রাদারহুডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যারা কথিত হামলার পরিকল্পনার সাথে কোনও যোগসূত্র অস্বীকার করেছে। নিষেধাজ্ঞার ফলে দলের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট যা পার্লামেন্টের বৃহত্তম বিরোধী দল। তার ওপর কীভাবে প্রভাব পড়বে তা স্পষ্ট নয়। তবে ফারায়ার ঘোষণার পর পুলিশ তাদের সদর দপ্তরে অভিযান চালায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম