ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের

#

নিজস্ব প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২২,  5:26 PM

news image

কুমিল্লার মুরাদনগরে মাটি ভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে তিন যুবক নিহত হয়েছেন। উপজেলার মোচাগড়া এলাকায় শনিবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার বল্লববাড়ীয়া এলাকার ২২ বছরের মো. বাবুল ও টুটুল এবং ২৩ বছরের মো. হাসান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকার একটি ভাটায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় চালক ও তার সঙ্গে থাকা দুই শ্রমিক ট্রাক্টরের নিচে পড়েন। পরে স্থানীয়রা এসে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম